বিখ্যাত লাইফস্টাইল ব্র্যান্ড এবং ফ্যামিলি শপিং প্রতিষ্ঠান টপ টেন মার্ট ঈদ উপলক্ষে নিয়ে এসেছে নতুন এবং আধুনিক ডিজাইনের পোশাক ও জুতার এক বিশাল সংগ্রহ, যা স্টোর এবং অনলাইনে পাওয়া যাচ্ছে।
টপ টেন মার্টের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হোসেন বলেন, “আমরা সর্বদা আমাদের পণ্যে নতুনত্ব এবং মানের উন্নয়ন করার চেষ্টা করি, যাতে গ্রাহকদের সেরা অভিজ্ঞতা প্রদান করা যায়। ঈদের কেনাকাটা একক জায়গায়, শীতাতপ নিয়ন্ত্রিত ও মনোরম পরিবেশে, ঝামেলাহীন এবং আকর্ষণীয় মূল্যে আমাদের প্রতিষ্ঠান সবার জন্য সেরা গন্তব্য।”
এছাড়া, টপ টেন মার্ট-এ পাওয়া যাচ্ছে সব বয়সী নারী এবং পুরুষের জন্য দেশি-বিদেশি ফরমাল ও ক্যাজুয়াল শার্ট, টি-শার্ট, পোলো শার্ট, প্যান্ট, কাবলি, শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা, টপস, বোরকা ইত্যাদি। আরো রয়েছে বাহারি এবং আকর্ষণীয় ডিজাইনের জুতার বিশাল কালেকশন, লেডিস ব্যাগ, পার্স, ট্রলি ব্যাগ, জায়নামাজ, টুপি, আতর। ছোট্ট সোনামণিদের জন্যও রয়েছে শার্ট, টি-শার্ট, পোলো শার্ট, প্যান্ট, ফ্রক, পার্টি ড্রেসসহ নানা ধরনের পোশাক।
এছাড়াও, টপ টেন মার্ট-এ আপনি আপনার পছন্দমতো শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, স্যুট ইত্যাদি বানিয়ে নিতে পারেন বিশ্বের জনপ্রিয় বিভিন্ন ব্র্যান্ডের থান কাপড় এবং টেইলারিং সুবিধার মাধ্যমে।


















































