বছরের শুরুতেই স্যামসাং বাজারে নিয়ে আসছে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘গ্যালাক্সি এস২৫ আলট্রা। এই ফোনটি নিয়ে গ্রাহকদের মাঝে আগ্রহ তুঙ্গে পৌঁছেছে এবং এটি নিয়ে বিভিন্ন তথ্যও ফাঁস হয়েছে। গ্যালাক্সি এস২৫ আলট্রা-তে আরো উন্নত ডিজাইন এবং হার্ডওয়্যার এবং ক্যামেরা থাকবে।
সম্প্রতি অনলাইনে প্রকাশিত তথ্য অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রাতে থাকতে পারে ফ্ল্যাট-ফ্রেম ডিজাইন, যা পূর্ববর্তী মডেলগুলোর কার্ভড এজেস ডিজাইনের তুলনায় আলাদা। তবে, সিগনেচার এস-পেন ইন্টিগ্রেশন আগের মতোই থাকবে বলে ধারণা করা হচ্ছে। তবে কর্নারগুলো হবে সফট এবং ডিসপ্লে এর আশপাশের বিজেলসও হবে আরও মিনিমাল।
এই ডিভাইসে একটি ৬.৯ ইঞ্চির অ্যামোলিড স্ক্রিন থাকতে পারে, যা গ্যালাক্সি এস২৪ আল্ট্রার চেয়ে বড় হবে। ডিসপ্লে ৩১২০×১৪৪০ পিক্সেলের হাই রেজুলেশনে আসবে। এছাড়া, আউটডোর ভিসিবিলিটি আরও উন্নত করতে একটি অ্যান্টি-রিফ্লেক্টিভ কোটিংসহ এম১৩ প্যানেল থাকতে পারে।
স্যামসাংয়ের আলট্রা মডেলগুলোর মতো, গ্যালাক্সি এস২৫ আল্ট্রাতেও ক্যামেরার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এতে একটি নতুন ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর থাকবে। এছাড়া, ৩এক্স এবং ৫এক্স অপটিক্যাল জুমসহ টেলিফটো ক্যামেরাও থাকবে।
এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট মডেলের প্রসেসর দিয়ে চলবে, তবে কিছু নির্দিষ্ট বাজারে স্যামসাং নিজেদের এক্সিনোস ২৫০০ প্রসেসরও ব্যবহার করতে পারে। সাম্প্রতিক বেঞ্চমার্ক থেকে ইঙ্গিত পাওয়া গেছে যে, ফোনটির আলাদা ভ্যারিয়েন্টও আসতে পারে। যদিও, সংস্থাটি তাদের রিজিওনাল এক্সিনোস স্ট্র্যাটেজি কীভাবে চালাবে তা এখনও নিশ্চিত নয়।
আল্ট্রা মডেলে আগের মতো ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে এবং রিটেল বক্সে চার্জার না দেওয়ার সিদ্ধান্তের মতো স্যামসাং আবারও বড় ব্র্যান্ডগুলোর পথ অনুসরণ করতে পারে, যেমনটি অ্যাপল এবং গুগল করেছে। ফোনটি আইপি ৬৮ এবং আইপি ৬৯ ওয়াটার-রেজিস্ট্যান্ট রেটিং সাপোর্টও থাকতে পারে।


















































