রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা ও মানবতাবিরোধী অপরাধ মামলায় এএসআই আমির হোসেনসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
রোববার (১৫ জুন) সকালেই তারা কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়।
এছাড়া, কন্সটেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম ও ইমরান হোসেনকেও এদিন হাজির করা হয়। মামলার তদন্ত সম্পন্ন না হওয়ায় প্রসিকিউশন ইতোমধ্যে সময় বর্ধনের আবেদন করেছে। শুনানি পরিচালনা করবেন বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল কমিটি।
এদিকে, গাজীপুরের কোনাবাড়ি থানার পাশে কলেজ ছাত্র হৃদয়কে গুলি করে হত্যা মামলায় সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আশরাফ উদ্দিন, কন্সটেবল শফিকুল ইসলাম, কন্সটেবল আকরাম হোসেন, কন্সটেবল ফাহিম ও কন্সটেবল মাহমুদুল হাসান সজিবকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
এই মামলার তদন্তও শেষ না হওয়ায় প্রসিকিউশন সময় বর্ধনের আবেদন করেছে।
অন্যদিকে, যাত্রাবাড়ী এলাকায় একটি হত্যা ও মানবতাবিরোধী অপরাধ মামলায় পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ এবং সাবেক ওসি আবুল হাসানকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ মামলার তদন্ত সম্পন্ন করার জন্যও প্রসিকিউশন সময় চেয়ে আবেদন করেছে।


















































